হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বোর্ডে ৮২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁরা প্রায় ৮২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

মোফাখখারুল ইসলাম বলেন, ‘১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারের বেশি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি।’

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এবার শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ।

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

একযোগে আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

রাজশাহী মহানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে

রাজশাহীতে চিকিৎসকদের ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবি

ঘুড়ি উৎসবে একসঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩২ শিশু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু