হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। আজ রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের লুস্কুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠা যুবক বাড়ি থেকে পালিয়েছেন। 

স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে লুস্কুর গ্রামের আব্দুল কাদেরের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। এর মধ্যে একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে ওই তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস হলেও কোনো সমাধান হয়নি। আরিফুলের সঙ্গে সম্পর্ক থাকায় আব্দুল কাদেরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়। 

ওই তরুণী বলেন, ‘আরিফুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করেছে। আমি সব ছেড়ে তাঁর বাড়িতে এসেছি। আমাকে আসার কথা বলে সে পালিয়েছে। আমি তাঁকে ছাড়া বাঁচব না। আমি আরিফুলকে বিয়ে না করে এই বাড়ি থেকে কোথাও যাব না।’ 

এ বিষয়ে আরিফুলের বাবা আইয়ুব আলী বলেন, ‘ওই তরুণীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবুও আমরা আপস করার চেষ্টা করছি।’ 

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হাকিম বলেন, ‘উভয় পক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি আপসের চেষ্টা করেছে, কিন্তু আপস হয়নি।’

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী