হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

রাবি প্রতিনিধি  

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। ছবি: আজকের পত্রিকা

১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা।

আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তাঁরা শ্রদ্ধার সঙ্গে কবর জিয়ারত করেন। এ সময় শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া ধারাবাহিকভাবে তাঁরা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ’২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আনজুম ও শহীদ আলী রায়হানের কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা জানি, শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্যারের সেই কথা—“ছাত্রদের গায়ে গুলি লাগার আগে, আমার গায়ে গুলি লাগুক”—আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা আশা করি, স্যারের চেতনা অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদের কাজ করার তৌফিক দান করবেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা এখনো শপথ গ্রহণ করিনি, অফিশিয়াল কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে সময় নষ্ট না করতে, আপাতত জোহা স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম।’

কবর জিয়ারতের সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জ্বালানি সংকট: তেল মজুত করে কালোবাজারি

তেল মজুত করে বেশি দামে বিক্রি, ক্রেতা সেজে ধরল এনএসআই

চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

একযোগে আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

রাজশাহী মহানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে

রাজশাহীতে চিকিৎসকদের ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবি

ঘুড়ি উৎসবে একসঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন