হোম > সারা দেশ > রাজশাহী

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুল জলিল (৭০) নামের এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে মক্কা নগরীর কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আব্দুল জলিলের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে। তিনি পার্শ্ববর্তী চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। মারা যাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আব্দুল জলিলের বড় ছেলে মিজানুর রহমান। 

পরিবারের লোকজন জানান, গত ২ ফেব্রুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সস্ত্রীক সৌদি আরবে যান আব্দুল জলিল। গত শুক্রবার সকালে মক্কা শরীফে ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ আব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মিজানুর রহমান বলেন, ‘মা-বাবা একসঙ্গে ওমরাহ হজ পালন করতে গিয়েছিলেন। চলতি মাসেই দেশে তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বাবা ওমরাহ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার দাফন পবিত্র মক্কা নগরীতে করা হতে পারে।’

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী

জমি নিয়ে বিরোধে ২ চাচাতো ভাইয়ের মারামারিতে ১ জন নিহত