হোম > সারা দেশ > রাজশাহী

শীতকালীন ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু কাল

বেরোবি প্রতিনিধি

শীতকালীন ও বড়দিনের ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন আগামীকাল সোমবার খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, আগামীকাল সোমবার থেকে বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিনের ছুটি শেষে এরই মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। তবে আজ রোববার থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

জনসংযোগ দপ্তরের ওই কর্মকর্তা আরও বলেন, এর আগে ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

নির্বাচনের সময় হল ‍বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে এখন পর্যন্ত হল বন্ধের সিদ্ধান্ত হয়নি।

রাজশাহীতে সরকারি রাস্তার ১৪ গাছ উধাও, নীরব প্রশাসন

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু