হোম > সারা দেশ > রাজশাহী

৫ আগস্টের আগে-পরে নিহতদের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আইজিপি আলী হোসেন ফকির আজ শুক্রবার বিকেলে আরএমপি সদর দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ৫ আগস্টের (২০২৪ সালের) আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার বিকেলে ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের আগে পুলিশ নিহতের বিষয়ে ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

আলী হোসেন ফকির বলেন, ‘জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল ছিল শূন্যের কোটায়। পুলিশ জনবিচ্ছিন্ন হয়েছিল। এটা হয়েছিল কিছু মানুষের ভুল নেতৃত্বের কারণে। সেই জায়গা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।’

আইজিপি আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়। এ জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আইজিপির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: মিনু

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে জামায়াত এমপির ‘বারণ’, শোনেননি ইউএনও

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও রাবার বুলেট উদ্ধার

একসঙ্গে লাশের তিনটি খাটিয়া, কাঁদছে পরিবার

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে মালিকানার সাইনবোর্ড

আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে সময় লাগছে: শাহে আলম

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের অফিসের জন্য প্রেসক্লাব দখলচেষ্টার অভিযোগ

তেল না থাকায় প্রধানমন্ত্রীকে গালি, পাম্পমালিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার পুলিশের

ঈদের দিন যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর-লুটপাট