হোম > সারা দেশ > রাজবাড়ী

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা

রাজবাড়ী প্রতিনিধি

গুলিবিদ্ধ বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে মাস্ক পরে অটোরিকশায় এসে রিকশার এক যাত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এতে রিকশার যাত্রী বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।

আহত আমির হোসেন লিটন সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে।

লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তাঁর রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশা থেকে মাস্ক পরা অবস্থায় দুজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তাঁর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার