হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালীতে তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার হরিণবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল্লাহ আল মামুন (৩৩) খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতনকাঠি গ্রামের বাসিন্দা।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের বরাতে তিনি বলেন, ‘হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমি মাদ্রাসায় ওই তিন শিশু লেখাপড়া করে। মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে তারা থাকে।

শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই তিন শিশুকে তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন বাহানায় তাঁর রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুরা পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে শিক্ষককে আটক করলে তিনি দোষ স্বীকার করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মামলা করার পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজে নতুন স্বপ্ন দেখছে রাজবাড়ী

দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, একজন আটক

সিঁড়ি ছাড়াই বানানো হলো স্কুলের দোতলা ভবন, ৪ বছর ধরে অব্যবহৃত

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুকন্যা

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র বদলায়নি