হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন, স্বামী আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম বন্যা খাতুন (৩০)। তিনি রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। রশিদ ইটভাঙার শ্রমিক ছিলেন।

বন্যার শাশুড়ি রাহেলা বলেন, ‘গতকাল রাতে খাবার খেয়ে ছোট ছেলেকে নিয়ে রশিদ ও বন্যা ঘুমিয়ে পড়ে। ভোরে বন্যার ছোট ছেলে কান্নাকাটি করছে। তখন আমি উঠে গিয়ে বলি মুনি কান্দে ক্যা। তখন আব্দুর রশিদ বলে বন্যা কথা বলছে না। এ সময় বন্যার মাথায় পানি দিই। তাতেও সে কথা বলে না পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ১১ বছর আছে বন্যা ও রশিদের বিয়ে হয়। তাঁদের দুই ছেলেসন্তান রয়েছে। মাঝেমধ্যে তাঁদের দুজনের ঝগড়া হতো। কিন্তু কখনো মারধর করত না।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় ওই নরীর স্বামী আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের সঙ্গে কথা বলতে গেলে অফিসে তাঁকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) নূরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই।

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি

তীব্র স্রোত ও নাব্যতা-সংকটে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন