হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে লেবু বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মণ্ডলের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

ইউপি সদস্য সুরাফ হোসেন জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেওয়া জমিতে বাড়ি করে থাকেন। সালমা আক্তার বাবার বাড়িতে আসেন। রাতে নিজ বাড়ির উদ্দেশে বের হন। পরে বাড়িতে না যাওয়ায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে।

নানা বাড়ি থেকে ফেরার পথে পড়ে থাকা স্যান্ডেল দেখে খুঁজতে গিয়ে মায়ের লাশ দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতরাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায়। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি

তীব্র স্রোত ও নাব্যতা-সংকটে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত