হোম > সারা দেশ > রাজবাড়ী

বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না: রেলমন্ত্রী 

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়। কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে—এই সুযোগ দেওয়া হবে না। 

আজ শনিবার বেলা ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘বাসমালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না। আমরা আগেই বলেছি, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি রেলের সব ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলোর একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায়। আমাদের লোকমোটিভ মাস্টার (ড্রাইভার) নেই। ইতিপূর্বেই লোকমোটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়।’ 

রেল নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজব ছড়ানো আমাদের একটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজই শুধু গুজব সৃষ্টি করা। এ দেশের কোনো উন্নয়ন তাদের সহ্য হয় না। এখন কোনো প্রকার গুজবে কান দেওয়ার সুযোগ নেই। কথায় আছে, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে চাবাই এবং গুজব সৃষ্টি করি। এখন রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেলসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে এবং আমরা নতুন নতুন বগি আমদানি করছি। ইতিমধ্যে ভারত থেকে ২০০ বগি আমদানি করার জন্য আমরা চুক্তি সম্পাদন করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে। দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। খুব তাড়াতাড়ি এর চুক্তি সম্পাদন হবে।’

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাগাড়

খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে হেডফোন কানে দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী