হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী‌তে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশি ইউনিয়নের জয়রামপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ী‌তে নিখোঁজের তিন দিন পর পুকুর থে‌কে যুবকের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ বুধবার বিকেলে সদর উপ‌জেলার দাদশি ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুব‌কের নাম আদর মল্লিক (১৯)। তিনি ওই এলাকার মৃত মজিবর মল্লিকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আদর। এরপর আর বাড়ি ফেরেননি। প‌রে প‌রিবা‌রের লোকজন খোঁজাখুঁজি ক‌রেও তাঁর সন্ধান পায়নি। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডা‌য়ে‌রি (জিডি) ক‌রে‌ছে আদ‌রের প‌রিবার। আজ বিকেলে একটি পরিত্যক্ত পুকুরে লাশটি দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহামুদুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ লাশটি উদ্ধার ক‌রে হাসপাতালের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। ময়নাতদ‌ন্তের প্রতি‌বেদন পে‌লে বোঝা যা‌বে মৃত্যুর কারণ। এ বিষয়ে তদন্ত চল‌ছে।

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি