হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীর সাবেক মেয়র আলমগির শেখ তিতুর জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার রাজবাড়ীর সাবেক মেয়র আলমগির শেখ তিতুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে আলমগির শেখ তিতুর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক সুমন হোসেন তাঁর জামিন নামঞ্জুর করেন। 

সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে আনলে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক সুমন হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

পদ্মায় নৌকাবাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবল নৌকা, আহত ১৭

রাজবাড়ীতে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি

তীব্র স্রোত ও নাব্যতা-সংকটে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন