হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জেলের জালে আটকা কুমিরের বাচ্চা পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় জেলের জালে আটকা কুমিরের বাচ্চা পিটিয়ে হত্যা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলের জালে আটকা পড়া একটি বাচ্চা কুমিরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা পাড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাবনা জেলার ঢালার চর এলাকার জেলে সালাম তালুকদার সকালে পদ্মা নদীতে মাছ শিকার করছিল। একপর্যায়ে রাজবাড়ীর অন্তর মোড় এলাকায় জাল ফেলেন তিনি।

নদী থেকে জাল ওঠানোর সময় কয়েকটি বড় ঝাঁকুনিতে ধারণা হয়, বড় কোন মাছ ধরা পড়েছে। জাল নৌকায় তুলে দেখেন আটকা পড়েছে একটি বাচ্চা কুমির। পরে নদীর পাড়ে আনলে কুমিরটি পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।

জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, কুমির পিটিয়ে হত্যার বিষয়টি তার জানা নেই। রাজবাড়ী বন বিভাগের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজে নতুন স্বপ্ন দেখছে রাজবাড়ী

দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, একজন আটক