হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া ফেরিঘাট। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ করছে বিআইডব্লিউটিএ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের র‍্যাম পানিতে ডুবে যাওয়ায় তা রেকারের মাধ্যমে তোলার কাজ চলছে। পানি বৃদ্ধির কারণে ঘাটটি নিম্ন স্তর থেকে মধ্য স্তরে উন্নীত করা হচ্ছে। তবে ঘাটটি বন্ধ থাকলেও ফেরি চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘাট এলাকায় যানজট বা যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়নি। বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, ‘সকালে এসে দেখি ৭ নম্বর ঘাটের র‍্যাম পানির নিচে। ফেরি এলেও গাড়ি ওঠানামা করতে পারছে না। পরে ঘাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন কাজ চলছে।’

ঝিনাইদহ থেকে আসা পশুবাহী ট্রাকের চালক আবুল কাশেম বলেন, ‘ঘাটে কোনো ভিড় নেই। আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠতে পারছি। প্রথমে ৭ নম্বর ঘাটে গিয়েছিলাম, কিন্তু বন্ধ দেখে ৩ নম্বর ঘাটে এসেছি, এখন ফেরিতে উঠব।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বাড়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম তলিয়ে যায়। ফলে যানবাহন ওঠানামা করতে না পারায় ঘাটটি সকাল থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিকেলের মধ্যেই মেরামত সম্পন্ন করে ঘাট সচল করা হবে।

তিনি আরও জানান, ঘাটটি সাময়িক বন্ধ থাকলেও এলাকায় যানজট বা ভোগান্তি নেই। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে বাসডুবি: তদন্তে দুই কমিটি, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন

ফেরিঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ান ও তাঁর মা-ভাগনের লাশ দাফন

ফেরিঘাটে বাসডুবি: পরিদর্শনে এসে যা বললেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান

দৌলতদিয়ায় বাসডুবি: ৩০ ফুট পানির নিচ থেকে আরেক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩