হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নছিমন, গরু ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহন (নছিমন) উল্টে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নছিমনটি গরুবোঝাই ছিল। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাংলাদেশ হাট মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম রতন শেখ (৪৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, রাজবাড়ী থেকে গরুবোঝাই করে একটি নছিমনে করে কুষ্টিয়ায় যাচ্ছিলেন ব্যবসায়ী রতন শেখ। যানবাহনটি কালুখালীর বাংলাদেশ হাট মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রতন শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই নছিমনচালক পালিয়ে যান। গাড়িতে থাকা গরুটি জীবিত উদ্ধার করা হয়েছে।

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে বাসডুবি: তদন্তে দুই কমিটি, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন

ফেরিঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ান ও তাঁর মা-ভাগনের লাশ দাফন

ফেরিঘাটে বাসডুবি: পরিদর্শনে এসে যা বললেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান

দৌলতদিয়ায় বাসডুবি: ৩০ ফুট পানির নিচ থেকে আরেক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩