হোম > সারা দেশ > পিরোজপুর

প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল দায়িত্ব পাওয়ায় পিরোজপুরে আনন্দের বন্যা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। ছবি: সংগৃহীত

পিরোজপুর-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর সুমন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, তাঁদের ঘরের ছেলে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে।

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী আহম্মদ সোহেল মঞ্জুরকে বিএনপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছিল স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বলছেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে আহম্মদ সোহেল মঞ্জুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সামছুল হক দীপু বলেন, ‘আহম্মদ সোহেল মঞ্জুর পরিবারে বাবা, মা, চাচাসহ মোট পাঁচজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় পিরোজপুরবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।’

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘আহম্মদ সোহেল সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে যেমন দেশ উপকৃত হবে, তেমনি বিএনপির মন্ত্রিসভাও হবে আরও কার্যকর ও শক্তিশালী।

বাল্যবিবাহ ঠেকাতে থানায় কিশোরী

এক নেতার ‘কবজায়’ ৮ হাটের ইজারা

পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল অ্যাপের’ উদ্বোধন

নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে পৌর হাটবাজারের ইজারা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুরে পিস্তলের আঘাতে বৃদ্ধ আহত: অস্ত্রসহ গ্রেপ্তার সম্রাট জেলহাজতে

নেছারাবাদে একসঙ্গে তিন কন্যার জন্ম, আনন্দের সঙ্গে দুশ্চিন্তায় পরিবার

অভাবের তাড়নায় ৩ শিশু সন্তানকে ইউনিয়ন পরিষদে রেখে উধাও মা

পিরোজপুরে পানিসংকট সমাধানে পৌরসভার সামনে অবস্থান

প্রেমিকার বাড়িতে গিয়ে আটক যুবক, থানায় এসে বিয়ের দাবি আরেক তরুণীর