হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে রূপালী ব্যাংকের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

আহত তাহমিদ হাসান। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে রূপালী ব্যাংকের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তাহমিদ হাসান (৩২) নামের ওই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে চারটার দিকে কালিশুরী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিশুরী বাজারে অবস্থিত রূপালী ব্যাংক শাখার কর্মকর্তা তাহমিদ হাসান সহকর্মী আল ইরাসের সঙ্গে ব্যাংকের অদূরে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সাকিব (৩৫) নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরও ৪–৫ জন হঠাৎ সেখানে এসে দাঁড়ায়। একপর্যায়ে সাকিব ধারালো অস্ত্র দিয়ে তাহমিদ হাসানের ওপর হামলা চালায়।

ঘটনাস্থলের আশপাশের দোকানদারেরা চিৎকার করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তাহমিদ হাসানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত তাহমিদ হাসান জানান, তিনি হামলাকারীকে চিনতে পারেননি পরে হামলাকারীদের সম্পর্কে জানতে পেরেছেন এবং কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে সে বিষয়েও কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপালী ব্যাংক কালিশুরী শাখার ব্যবস্থাপক আল মামুন বলেন, তিনি বরিশালে বিভাগীয় মিটিংয়ে অবস্থান করছেন। হামলার কথা শুনে তিনি উদ্বিগ্ন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও মৃত ডলফিন

বাউফলে লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার, অভিভাবকের খোঁজ মেলেনি

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি, ৩০ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৮ ফুট দীর্ঘ মৃত ইরাবতী ডলফিন

একসঙ্গে জন্মানো ৫ শিশুকে লালন-পালনে আর্থিক সংকটে পরিবার

আম কুড়িয়ে নেওয়ায় দুই শিশুকে পিটিয়ে আহত