হোম > সারা দেশ > পটুয়াখালী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

পটুয়াখালী প্রতিনিধি

রাঙ্গাবালী থানা। ছবি: সংগৃহীত

সমবয়সী এক কিশোরীর সঙ্গে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করে দিয়েছিল মেয়ে। এই কারণে নিজের সন্তানকে হত্যা করিয়েছেন বাবা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।

এই ঘটনায় গ্রেপ্তার আসামি গতকাল সোমবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, শিশুটির বাবার নির্দেশে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এসব তথ্য জানান।

আদালতের জবানবন্দির বারাতে ওসি মো. সিরাজুল ইসলাম জানান, সমবয়সী কিশোরীর সঙ্গে বাবার ‘অনৈতিক সম্পর্ক’ মেয়েটি পরিবারের অন্যদের কাছে ফাঁস করে দেয়। এ নিয়ে পরিবারে কলহ বাঁধে। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি নিজের মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন। তিনি মেয়েকে হত্যার জন্য আসামিকে ভাড়া করেন।

পরিকল্পনা অনুযাযী, আসামি গত শুক্রবার বিকেলে মেয়েটির বাবার সহায়তায় ঘরে ঢুকে তাকে গলাটিপে হত্যা করেন। পরে লাশ বস্তায় ভরে রান্নাঘরের বারান্দায় রেখে পালিয়ে যান।

গতকাল বিকেলে তাঁকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালত তাঁকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, দুই দিন নিখোঁজের পর গত রোববার বেলা ১১টার দিকে রান্নাঘরের বারান্দা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে রাঙ্গাবালী থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় শিশুটির বাবাকে ‘হুকুমের আসামি’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

হাঁস তাড়া করার অভিযোগে পোষা কুকুর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে নিখোঁজের পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল বৃদ্ধের কাদামাখা লাশ

দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষককে মারধরের অভিযোগ

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় দুটি সীমানাদেয়ালে ধস

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি