হোম > সারা দেশ > পটুয়াখালী

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে তিনি এই পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে।

ঘটনাটি জানাজানি হতেই বরিশাল ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বলেন, মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছে, তাদের হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত

বাবাকে কাদা-পানিতে চুবিয়ে হত্যা: আদালতে যাওয়ার পথে ছেলেকে হাতুড়িপেটা, হাসপাতালেও হামলাচেষ্টা