হোম > সারা দেশ > পটুয়াখালী

সমন্বিত ডিগ্রির দাবিতে পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের

পবিপ্রবি সংবাদদাতা

প্রাণিসম্পদ খাতের সমতা ও সমন্বিত ডিগ্রির দাবিতে আজ মঙ্গলবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন বিদ্যা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

প্রাণিসম্পদ খাতের সমতা ও সমন্বিত (কম্বাইন্ড) ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন বিদ্যা (অ্যানিমেল হাসবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ডিন অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান দেন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরও প্রশাসনের কাছ থেকে আশানুরূপ কোনো পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।

শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবির সমাধানের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তা না হলে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে অ্যানিমেল হাসবেন্ড্রি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পাইনি। ২৪ ঘণ্টার মধ্যে রোডম্যাপ দিতে হবে। প্রশাসন ব্যর্থ হলে আমরা ভবনে তালা দেব।’

অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এরই মধ্যে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি। শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং হবে। আশা করি, শিক্ষার্থীদের অনুকূলে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

কুয়াকাটায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

৯টার পরও অফিসে তালা, কর্মকর্তা অনুপস্থিত

বাউফলে গাঁজাসহ যুবক আটক