হোম > সারা দেশ > পটুয়াখালী

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

পটুয়াখালী প্রতিনিধি

কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের লাশ পাওয়ার খবরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে তৃষ্ণা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনসের নারী ব্যারাক ভবনের তৃতীয় তলায় লাশটি পাওয়া যায়।

তৃষ্ণা বিশ্বাসের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে। তিনি ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে পুলিশ লাইনসের নারী ব্যারাক ভবনের তৃতীয় তলায় তৃষ্ণাকে তাঁর কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তাঁরা এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত মো. ইমতিয়াজ আহমেদসহ অনেকে উপস্থিত হন।

বিষয়টি নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান। তিনি বলেন, ‘আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

হাঁস তাড়া করার অভিযোগে পোষা কুকুর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে নিখোঁজের পরদিন পরিত্যক্ত ভিটায় মিলল বৃদ্ধের কাদামাখা লাশ

দশমিনায় শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষককে মারধরের অভিযোগ

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় দুটি সীমানাদেয়ালে ধস

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি