হোম > সারা দেশ > পটুয়াখালী

হানিমুনে গিয়ে মারধরের শিকার স্বামী, হামলাকারীদের সঙ্গে পালালেন স্ত্রী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় হানিমুনে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন মনিরুল ইসলাম নামের এক যুবক। এ সময় হামলাকারীদের সঙ্গে পালিয়ে যান তাঁর স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন ফ্রাই মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে আসার পরে গত শুক্রবার পারিবারিকভাবে বরগুনার ধলুয়া ইউনিয়নের হারুন অর রশিদের মেয়ে নুরে জান্নাতকে বিয়ে করেন। পরে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা হানিমুনে এসে কুয়াকাটার আবাসিক হোটেল তাজে ওঠেন। রাতে তাঁর অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী তাঁকে সৈকতের ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে যান। এ সময় চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। 

মনিরুল ইসলাম বলেন, ‘বিকেলে সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় আমি নূরে জান্নাতকে নিয়ে হোটেলে চলে আসি। রাতে স্ত্রীর অনুরোধে আমরা ফের হোটেল থেকে সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন ফ্রাই মার্কেট যাই। নূরে জান্নাত ফ্রাই মার্কেট পেরিয়ে কিছুটা সামনে নিয়ে যায় আমাকে। এ সময় চার থেকে পাঁচজন লোক আমাকে মারধর শুরু করে। আমি আমার স্ত্রীকে আঁকড়ে ধরলেও সে আমাকে বাঁচানোর চেষ্টা না করে বরং হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়।’ 

সৈকতের ফিশ ফ্রাই ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, ‘আমি স্বামী-স্ত্রী দুজনকে সৈকতে নামতে দেখেছি। এর কিছুক্ষণ পরেই দেখি ওই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে মনিরুলের স্ত্রী নুরে জান্নাতের বাবা হারুন অর রশিদ বলেন, ‘আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে বরগুনা থেকে কুয়াকাটায় চলে এসেছি। তবে আমার মেয়ে এখন কোথায় আছে তা জানতে পারিনি। জামাইকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। পারিবারিকভাবে বিষয়টি আমরা দেখব।’ 

এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর স্ত্রীর সন্ধান পায়নি।’ 

অন্যান্য খবর পড়ুন:

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

শ্রমিক লীগ নেতাকে ধাওয়ার সময় ওলামা দলের নেতার দোকান-বাড়ি লুট, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা: ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭

বিতর্কিত ব্যক্তিকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু