হোম > সারা দেশ > পটুয়াখালী

দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপির নেতা-কর্মীদের দলে নিলেন জামায়াত প্রার্থী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপির নেতা-কর্মীদের দলে নিলেন জামায়াত প্রার্থী। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফলে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ সোমবার উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বগা ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নিজে মৎস্যজীবী দলের নেতা জালালকে দুধ দিয়ে গোসল করান। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

একই সময় তাঁর সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেন।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারা আমাদের দলের না। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের লোক, জুলাই অভ্যুত্থানের পর বগা ইউনিয়নে সন্ত্রাসী ও চাঁদাবাজি করেছে। তাদের যাওয়াতে দল শুদ্ধ হয়েছে বলে জানান তিনি।

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি ৫ কেজি কম পাওয়ার অভিযোগ

পটুয়াখালীতে কিস্তি না পেয়ে অন্তঃসত্ত্বার পেটে লাথি

পরীক্ষাকেন্দ্র স্থানান্তরে বাউফলের শিক্ষার্থীদের ভোগান্তির শঙ্কা, ক্ষোভ

ভাঙনের ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা, টেকসই রাস্তা নির্মাণের দাবিতে দশমিনায় মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জ: বনায়নের গাছ উপড়ে বেড়িবাঁধ সংস্কার

বাউফলে ছাত্রদল নেতার মৃত্যু

পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও মৃত ডলফিন

বাউফলে লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার, অভিভাবকের খোঁজ মেলেনি