হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

পটুয়াখালী প্রতিনিধি

শহিদুল ইসলাম ফাহিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন ‘সুরাইয়া ভিলা’র সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-১ আসনের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে তাঁর নাম ও প্রতীক থাকলেও পটুয়াখালীর মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত বা একক নির্বাচনী কৌশল নয়; বরং এটি পটুয়াখালীর মানুষের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক ঐক্যের প্রকাশ।

সমঝোতার বিষয়ে শহিদুল ইসলাম ফাহিম বলেন, এই ঐকমত্যের ফলে পটুয়াখালী-১ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এখন থেকে ধানের শীষের পক্ষে একযোগে মাঠে কাজ করবেন। তিনি উল্লেখ করেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপি যেভাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহযোগিতা করছে, একইভাবে পটুয়াখালী-১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগাবে।

ঘোষণার পর শহিদুল ইসলাম ফাহিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে