পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১৬তম গ্রেডের দুটি ক্যাটাগরির পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে, চলবে ১৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরি সহকারী ১টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।
আবেদন ফি: ১৬তম গ্রেডের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট dcpatuakhali. teletalk.com.bd লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি