হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

পঞ্চগড় প্রতিনিধি 

প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন খইটালি বর্মণের (৫০) বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মণের স্ত্রী। আরেকজনের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর।

আহতদের মধ্যে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। থ্রি হুইলারটি চন্দনবাড়ি বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি ভ্যানকে পাশ কাটাতে যায়। এ সময় বোদা থেকে দেবীগঞ্জগামী একটি পাথরবোঝাই ট্রাকে ধাক্কা খায় এটি। এতে ঘটনাস্থলে খইটালি বর্মণ এবং হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা আরেক নারীর মৃত্যু হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটকালেও চালক ও সহকারী পালিয়ে যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনার দুই নারীর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম

কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার