হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবি, নারী-শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহালয়া উপলক্ষে করতোয়া নদী পার হয়ে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল শতাধিক পুণ্যার্থী। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী ২৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।

বোদা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার আজকের পত্রিকা জানান, করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন মারা গেছে। মরদেহ আরও পাওয়া যেতে পারে।

পঞ্চগড় আদালত ভবনের বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

৫১ বিদ্যালয়ের নিরাপদ পানির প্রকল্পে অনিয়ম

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান