হোম > সারা দেশ > পঞ্চগড়

পুকুর থেকে চোখ-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার, বড় ভাইসহ আটক ২

পঞ্চগড় প্রতিনিধি 

প্রতীকী ছবি

উপজেলায় সোয়েল ইসলাম (৩২) নামের এক যুবকের চোখ-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের বাঁশবাগানসংলগ্ন পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোয়েল ওই এলাকার সাবিরুল ইসলামের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সোয়েলের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের তদন্ত ব্যুরোর (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে সোয়েলকে তাঁর বড় ভাই সুলতান আলী (৩৬) বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যান। এরপর আর সোয়েল বাড়িতে ফিরে আসেননি। আজ সকালে খেতের শ্রমিকেরা কাজে যাওয়ার পথে পুকুরে ভাসমান অবস্থায় সোয়েলের লাশ দেখে থানায় খবর দেন। কাপড় দিয়ে তাঁর চোখ-মুখ বাঁধা ছিল। এ ঘটনায় পুলিশ সুলতান আলী ও স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক দল তদন্ত করছে। সোয়েলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি।

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: পঞ্চগড়ে সারজিস আলম

কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকে স্তব্ধ নয়াবাড়ি গ্রাম

মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার