হোম > সারা দেশ > পঞ্চগড়

শ্রমিকনেতাকে লাঞ্ছনার অভিযোগে সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর সমঝোতা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা ধরে চলমান অবরোধ পুলিশ, জনপ্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের আশ্বাসে সমঝোতা হয়েছে। 

আজ রোববার দুপুরে কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ এবং মহাসড়ক আটকে দেন পরিবহনশ্রমিকেরা। 

মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) সাধারণ সম্পাদক আকবর আলীর কথা চলছিল। কথার একপর্যায়ে আইনজীবী লিটন তাঁকে (আকবর) লাঞ্ছিত করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং মহাসড়ক আটকে দেন। এ সময় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। 

এদিকে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, পঞ্চগড় বারের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীর (পিপি) কক্ষে (উভয় পক্ষের সঙ্গে) আলোচনায় বসেন। আলোচনায় আইনজীবী লিটন তাঁর আচরণের জন্য ভুল স্বীকার করেন। পরে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন। 

নাম না প্রকাশে এক আইনজীবী বলেন, ‘আইনজীবী লিটন আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। সে কারণে তাঁকে আমাদের আগামী মিটিংয়ে সাময়িক বহিষ্কার করা হতে পারে।’ 

মসজিদ নির্মাণের টাকা জোগাতে ধান কাটার কাজ করছেন গ্রামবাসীরা

শীতের কাঁপন শুরু হয়েছে পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!