হোম > সারা দেশ > পাবনা

দাদি-নাতনি হত্যার ক্লু হাতে পেয়েছে পুলিশ: অতিরিক্ত ডিআইজি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের ক্লু হাতে পেয়েছে পুলিশ। এমন দাবি করেছেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি খোন্দকার শামীম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে দাদি ও নাতনি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘ইতিমধ্যে ক্লু হাতে পেয়েছি। এই ক্লু ধরেই পুলিশের স্পেশাল একটি টিম এখন ঈশ্বরদীর বাইরে অবস্থান করছে। আরেকটি টিম আসামি ধরতে অভিযানে রয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে প্রকৃত আসামি ধরতে পারব।’ এর আগে তিনি হত্যাকাণ্ডের এলাকা পরিদর্শন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। এতে মনে হয়েছে, ঘটনার রাতে দাদি হয়তো নাতনিকে বাঁচাতে তাদের বাধা দিয়েছে ও ধস্তাধস্তি হয়েছে। পরে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণের পরে হত্যা করেছে—যা প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার ক্লু হাতে পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে আসামি ধরতে পারব।’

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগরে মাদকবিরোধী সভায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প

আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ ‎উদ্ধার

পাবনা পৌরসভা: দখলে হারাচ্ছে জলাধার

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

সাঁথিয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২