হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুরায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

পাবনা ও ভাঙ্গুরা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে গেছে। 

শফিউল আলম বলেন, ‘আমরা তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকারী ট্রেনটি এখনো এসে পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দুটি উদ্ধারের চেষ্টা করা হবে।’ তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে তা তিনি বলতে পারেননি। 

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে।’ 

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে