হোম > সারা দেশ > পাবনা

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

পাবনা প্রতিনিধি

ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুরে। আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় থেকে তোলা। ছবি : আজকের পত্রিকা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টার পরপরই ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।

ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুরে। আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় থেকে তোলা। ছবি : আজকের পত্রিকা

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

এ নিয়ে এ বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছালো। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়। আজ আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম।

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক