হোম > সারা দেশ > পাবনা

কিশোরকে খুন করে ভ্যান ছিনতাই, অভিযোগ চাচাতো ভাই ও বন্ধুর বিরুদ্ধে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

লাশের সামনে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

আটক ব্যক্তিরা হলেন ইমরানের চাচাতো ভাই একই গ্রামের মৃত হানিফ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০), ইমরানের বন্ধু একই গ্রামের কুরবান আলীর ছেলে সুমন আলী (১৮) ও ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে এজাজ মোল্লা (২০)।

ইমরানের বোন মিনা খাতুন বলেন, গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন আপন চাচাতো ভাই হেলাল। এ সময় তাঁর বন্ধু সুমনসহ আরও দুজন ছিলেন অটোভ্যানটির যাত্রী। গ্রামের একটি চায়ের দোকানে বসে তাঁরা ইমরানের ভ্যানটি ভাড়া নিয়ে ভাঙ্গুড়া যাবেন বলে আলাপ করেছিলেন। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন তাঁরা। রাত ১০টার দিকে চাটমোহরের রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইসহ তাঁর সহযোগীরা ইমরানকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেন।

পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান। পরিবার ও এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে খুঁজতে খুঁজতে চাচাতো ভাই হেলালকে নিয়ে ভাঙ্গুড়া উপজেলায় তাঁর দুই সহযোগীর ভাড়া বাড়িতে পৌঁছায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তথ্যপ্রমাণ পাওয়া গেলে হেলালসহ তিনজনকে আটক করে চাটমোহর নিয়ে আসে এলাকাবাসী। পরে স্বজন ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন ইমরানকে মেরে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে বুধবার রাতেই চাটমোহর থানা-পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। একই সময় অভিযুক্ত তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানটি জব্দ করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পাবনা পৌরসভা: পরিত্যক্ত ভবনে দাপ্তরিক সেবা, দুর্ঘটনার আশঙ্কা

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন