হোম > সারা দেশ > পাবনা

রূপপুর প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক সারভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে বিদেশিদের আবাসন গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনের ১৭৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলেক্স (৪২) নামের ওই ব্যক্তি একজন রুশ নাগরিক।

এলেক্স 'রোসেম' নামের একটি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল রাতে কাজ শেষে এলেক্স তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। এর পরে আর না জাগায় আজ সকাল ১০টার দিকে সহকর্মীরা ডাকাডাকি করেও তাঁর কোন সাড়াশব্দ পায়নি। পরে খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা পাঠায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা

ঈশ্বরদীতে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিবদমান দুই পক্ষের বিক্ষোভ

ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, চার ঘণ্টা পর মৃত্যু

পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু আগস্টে: রেলমন্ত্রী

পাবনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে কারাদণ্ড

নিরীক্ষা প্রতিবেদন: ৭ শিক্ষক নিয়োগে জালিয়াতি

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

রূপপুরের প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি উদ্বেগজনক নয়, জানাল এনপিসিবিএল