হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 

পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। 

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের লালন হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয় (২৭)। অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, ঘটনার সময় দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে দ্রুতগতিতে পাকশীর দিকে যাচ্ছিল। জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিযুক্ত মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা সাকিব হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁরা মারা গেছেন।

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত