হোম > সারা দেশ > পাবনা

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি

মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। আজ সকালে পাবনার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায়। ছবি: আজকের পত্রিকা।

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পখে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, নিহত বা আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুজানগরে মাদকবিরোধী সভায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প

আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ ‎উদ্ধার

পাবনা পৌরসভা: দখলে হারাচ্ছে জলাধার