হোম > সারা দেশ > পাবনা

সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি

দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সকালে বেড়া পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকে শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎মারা যাওয়া ব্যক্তিরা হলেন পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন হোসেন (৩০)।

আহতরা হলেন বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৬), হাতিগাড়া মহল্লার আকরাম শেখের ছেলে সম্রাট শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন শ্রমিকেরা। এ সময় তাঁরা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাঁদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি; যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা বেড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের।

‎বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মখলেসুর রহমানের মৃত্যু

যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিল পুলিশ

মোটরসাইকেল বেচতে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছিল কিশোর, বাসের ধাক্কায় মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

বরখাস্তের পরও স্কুল চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঈশ্বরদীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি