হোম > সারা দেশ > পাবনা

পাবনায় দুই বাসের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় গতকাল মুখোমুখি সংঘর্ষে দুটি বাস দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে কামাল হোসেন (৪২), রাজাপুর গ্রামের মাজন আলীর ছেলে আলেফ উদ্দিন (৩৫), পাবনা পৌর সদরের শিবরামপুর মহল্লার চমন মোল্লার ছেলে মেহেদি হাসান জিহাদ (২৮) ও আটঘরিয়া উপজেলার নরজান গ্রামের খোরশেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৬)।

নিহত ব্যক্তিদের মধ্যে কামাল হোসেন শাহজাদপুর ট্রাভেলসের চালক ও জিহাদ মাছরাঙা এক্সপ্রেস বাসের চালকের সহকারী (হেলপার)। অন্য দুজন মাছরাঙা এক্সপ্রেসের যাত্রী।

ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাছরাঙা এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মাছরাঙা এক্সপ্রেসের হেলপার জিহাদ।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। সে সঙ্গে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় বাস দুটি দুমচেমুচড়ে যায়। এ ঘটনায় আহত হন দুই বাসের অন্তত অর্ধশত যাত্রী।

আহত ব্যক্তিদের উদ্ধার করে সাঁথিয়া ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন, পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আলমগীর হোসেন এবং পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে আলেফ উদ্দিন মারা যান।

ওসি মুস্তাফিজার আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস দুটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা হবে। আর তাঁদের কেউ অভিযোগ না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৩২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

জামায়াতের প্রচারে হামলা-বাধা, নারীসহ আহত ৩

পাবনা-৩ ও ৪ আসন: হামলা-ভাঙচুরে বাড়ছে উত্তাপ

পাবনায় ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা, যুবদলের ৬ জন বহিষ্কার

বিএনপি প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরিয়ে ফেলা হলো সেই বিলবোর্ড

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ