হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হত্যা মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সুনামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ এর সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার সোনাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
 
র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারা দেশে অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি সুনামকে গ্রেপ্তার করা হয়। 

গোলাম মোর্শেদ বলেন, গ্রেপ্তার আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সরকারি অফিসের কেউ নন তিনি, টাকার বিনিময়ে দিচ্ছেন ভূমি বন্দোবস্তের ফরম

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ

ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র

হাতিয়ার চেয়ারম্যান ঘাট: ভাঙতে ভাঙতে মেঘনা এগোচ্ছে মূল বাজারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩০ কেজি ইলিশ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সিলিন্ডার, বাজার তদারকির দাবি

নোয়াখালীর চাটখিলে হামে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর