হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা পুলিশের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির পুকুরপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ফিরোজা বেগম পঞ্চায়েত বাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে স্বামী মারা যান ফিরোজা বেগমের। ছোট ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বাড়িতে থাকতেন ফিরোজা। কয়েক মাস আগে ছোট ছেলে বিদেশে যাওয়ার পর ছেলের বউ আর বৃদ্ধা থাকতেন একসঙ্গে। কয়েক দিন আগে ছেলের বউ বেড়াতে বাবার বাড়িতে গেলে ঘরে একাই ছিলেন ফিরোজা। শনিবার সকালে আশপাশের বাড়ির লোকজন ফিরোজার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পুকুরপাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাক দিয়ে রক্ত যাওয়ার চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রহস্য উদ্‌ঘাটনের জন্য চেষ্টা করছে পুলিশ।

বাড়িতে ১২০০ লিটার পেট্রল মজুত, আটক ৩

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

অপারেটর দিয়েই চলছে নোয়াখালী ভোক্তা অধিকার, জনবলের দাবিতে মানববন্ধন

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২

ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত, নোয়াখালীতে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ৯০ ভাগ গ্রাহক

ঝড়ে রেললাইনের ওপর গাছ, নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ছাড়ল ট্রেন