হোম > সারা দেশ > নোয়াখালী

এমপি একরামুলের ছেলের কাছে হারলেন জেলা আ.লীগের সভাপতি খাইরুল 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খাইরুল আনাম চৌধুরী সেলিমকে হারিয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আতাহার ইশরাক সাবাব চৌধুরী। সাবাব স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলির ছেলে। 

আজ বুধবার রাতে উপজেলা পরিষদের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম। 

ফলাফল অনুযায়ী, আতাহার ইশরাক সাবাব চৌধুরী আনারস প্রতীকে ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। 
 
৭০৩ ভোটের ব্যবধানে খায়রুল আনামকে হারিয়ে জয়ী হন একরামুলের ছেলে আতাহার ইশরাক সাবাব। 

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্যাহ আল মামুন নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৪ হাজার ২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহাদ হোসেন চৌধুরী বাহার পেয়েছেন ২৪ হাজার ৩৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪১১ ভোট। 

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলেয়া বেগম পেয়েছে ৬ হাজার ৩২৬ ভোট। এই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১৮৮ জন।

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীতে ৩ জনকে কুপিয়ে জখম, গণপিটুনিতে হামলাকারী নিহত

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা