হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বালুর স্তূপ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

ডিবি পুলিশের সঙ্গে উদ্ধারকৃত মদ সহ আটক কারবারি মামুন মিয়া। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মামুন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ। ওই ব্যক্তি মাদক কারবাবের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। আটক মামুন মিয়া উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের গণীপুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি দল বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের গণীপুর গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মামুনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের সামনে বালুর স্তূপে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। ওই থানার মাধ্যমেই তাঁকে কারাগারে পাঠানো হবে।’

হাতিয়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে ভূমিহীন সমাবেশ

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

ইতালিতে তিন বাংলাদেশি খুন, সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ

ইতালিতে স্ত্রী-সন্তানসহ প্রবাসী খুন: গত বছর নোয়াখালীর বাড়িতে চিঠিতে হুমকি দিয়েছিল ‘লাল বাহিনী’

ইতালিতে খুন বাংলাদেশি পরিবারের বাড়ি নোয়াখালী

নোয়াখালীতে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ দুজনকে আটকে পুলিশে দিলেন স্থানীয়রা

নোয়াখালীতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সম্পাদককে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

চাঁদার দাবিতে বন্ধ করা হলো চলাচলের পথ