হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি

৮০ হাজার ৩৬০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।

বৃহস্পতিবার সকালে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃত পারভেজ ও বিপ্লবের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায় বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ। অভিযান চলাকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফেনী থেকে আসা কালো রঙের হার্ডজিপকেয়া নামক জিপ গাড়ির গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, আটককৃত আসামি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা বিচারাধীন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে স্লুইসগেট নির্মাণ ও জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১

হাতিয়ায় পানিবন্দীদের পাশে ছাত্রদল

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার অভিযোগ

দলের বিভেদের সুযোগে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি’: সোনাগাজীতে হাসনাত আবদুল্লাহ

সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্র ভাইরাল, শিক্ষককে ‘বাবা’ সম্বোধন