হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশা কেড়ে নিল দুই শিশুর প্রাণ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চরএলাহী ইউনিয়নের সুইজ এলাকা ও চরফকিরা ইউনিয়নের চুকানীবাড়ির সামনের সড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুজন হলো চরএলাহীর ৩ নম্বর ওয়ার্ডের জাকেরেরবাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন তামিম (৮) ও চরফকিরার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াসিমের ছেলে ইয়াসিন (৭)। তামিম চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন দিন আগে তামিম নিজ বাড়ির পাশে ফুফুবাড়িতে বেড়াতে আসে। আজ সকালে সেখানে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে ইয়াসিন সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদ্রাসার কাছাকাছি পৌঁছে সড়ক পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়ায় জাহাজমারা উচ্চবিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

১৭ ঘণ্টা পর এমভি সুগন্ধা লঞ্চের যাত্রীদের উদ্ধার

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

ইউএনওর আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯

নোয়াখালী খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার