হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

নীলফামারী প্রতিনিধি

স্বজনদের শোক। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হয়।

নিহতরা হলেন দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্প ট্রাক ওই স্থানে তিনজন পথচারীকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হয় মোহাম্মদ হোসেন (১০) নামে একজন। আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন