হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তা ক্যানেলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া নামের স্থানের পশ্চিমপাড়া এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

মৃত নজরুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কোলকোন্দ কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

এলাকাবাসী জানান, তিস্তা সেচ ক্যানেলের পানিতে মরদেহটি উপুড় অবস্থায় ভাসমান ছিল। খবর পেয়ে নিহত বৃদ্ধের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা জানান, নজরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর না পেয়ে গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা করেছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা