হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় সুমিত্রা রানী ওরফে পাতা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুই নারী। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলার জলঢাকা পৌরসভার চৌকিদার মোড়ে রংপুর-ডিমলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমিত্রা জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুর থেকে আসা ট্রাক একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী সুমিত্রা নিহত হন। আহত আরও দুই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা