হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ভুল রিপোর্ট: ক্লিনিক বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীর গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় ওই হাসপাতাল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে ক্লিনিকটি সাময়িক বন্ধ ও ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে বেশ কিছু শর্ত ক্লিনিক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। সেই শর্তগুলো পূরণের পর অনুমতি সাপেক্ষে পুনরায় তারা ক্লিনিকটি চালু করতে পারবেন।’

উল্লেখ্য, গত সোমবার বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথার চিকিৎসার জন্য ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী গেলে চিকিৎসক তাঁকে কিছু মেডিকেল পরীক্ষা করতে বলেন। ওই ক্লিনিকে আলট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষা করে কিশোরীকে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেওয়া হয়। সন্দেহ হলে স্বজনেরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করান। সেখানে তারা জানতে পারেন, ওই কিশোরী অন্তঃসত্ত্বা নয়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ডোমার জেনারেল ক্লিনিক অবরোধ করেন।

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু

নীলফামারীতে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

বিল মেটাতে না পারায় বাচ্চা বিক্রির চাপ, ক্লিনিককে জরিমানা

আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে বাধা দিতে গিয়ে চেয়ারম্যানসহ আহত ২০, পুলিশের গাড়ি ভাঙচুর

সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ উদ্ধার

নীলফামারীতে টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া যুবদল নেতা বহিষ্কার

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে তিস্তা নদীর পাথর উত্তোলন, গ্রেপ্তার ৫