হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার পিবিআই পুলিশ সদস্য

নীলফামারী প্রতিনিধি

পুলিশ বহনকারী মাইক্রোবাস ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে। ‎

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম মহসিন আল মামুন। তাঁর বাড়ি শহরের মুন্সিপাড়ায় এবং খালেদ মার্কেটে তাঁর দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একদল পুলিশ মহসিন আল মামুনকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পিবিআই পরিচয়ে আটক করে। এ সময় ওই ব্যবসায়ী ভুয়া ডিবি পুলিশ বলে মব সৃষ্টি করলে জনতা তাঁকে উদ্ধার করতে ছুটে আসে। তখন পিবিআই পুলিশ সদস্যরা গণপিটুনির শিকার হন। তাঁরা হলেন উপপরিদর্শক মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান ও রোকনুজ্জামান। এ ছাড়া ছিলেন কনস্টেবল সত্যেন্দ্রনাথ ও মো. হাসান মিয়া । ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশকে বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। আর এ সুযোগে আটক ব্যবসায়ী মহসিন পালিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিনজন এসআই ফতুল্লা থানার একটি প্রতারণার মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে ওই আসামিকে আটক করেন তাঁরা। এ সময় ভুয়া পুলিশ বলে আসামি মব সৃষ্টি করলে মাইক্রোবাসচালকসহ পুলিশ সদস্যরা গণপিটুনির শিকার হন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ‘আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মবের শিকার হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা রক্ষা পায়। আসামি ধরার সময় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় লোকজন।’

নীলফামারী-৪ আসন: প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন, স্বতন্ত্র প্রার্থীর চাপে বিএনপি

নীলফামারীর সৈয়দপুর: ২৫০ কারখানার শ্রমিক কর্মহীন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর